হাসিনা ৭ মে দেশে ফিরতে পারেন
শেখ হাসিনা আগামী ৭ মে সকালে দেশে ফিরতে পারেন বলে তার এক সফরসঙ্গী জানিয়েছেন।
শেখ হাসিনার সফরসঙ্গী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহসম্পাদক আবদুস সোবহান গোলাপ মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “দেশে ফেরার জন্য শেখ হাসিনা অ্যামিরাটস এয়ারলাইন্সের ৬ মে ঢাকাগামী একটি ফ্লাইটে আসন নিশ্চিত করার জন্য বুকিং দিয়েছেন। আশা করা হচ্ছে ৭ মে সকালে তিনি ঢাকা পৌঁছবেন।”
হাসিনার ফেরার ওই তারিখের ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা সুলতান শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “শেখ হাসিনার দেশে ফেরার তারিখ চুড়ান্ত হয়েছে কিনা সে ব্যাপারে আমরা এখনো কিছুই জানি না।”
