২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ এপ্রিল দেশে ফেরার পর হাসিনার নিরাপত্তা চেয়ে সরকারকে আ’লীগের চিঠি

আগামী ২৩ এপ্রিল দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 02:38 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার দুপুরে যোগাযোগ উপদেষ্টা এম মতিনের কাছে তার কার্যালয়ে পৌঁছে দেন দলের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও উপ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক।

চিঠি দেওয়ার পর অসীম কুমার উকিল সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনা বিদেশ যাওয়ার পর তার নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়। আগামী ২৩ এপ্রিল তিনি দেশে ফিরছেন। তাই তার নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।”

অসীম কুমার উকিল জানান, ২৩ এপ্রিল ভোর পাঁটটায় বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে শেখ হাসিনা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। এজন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং টিকিট নিশ্চিত করা হয়েছে।