২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের ফাঁসি কার্যকর করায় মান্নান ভূঁইয়ার ধন্যবাদ

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গিবাদ জাতির জন্য দুষ্টগ্রহ। এরমূল উৎপাটন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 08:13 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শুক্রবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স -কে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে মান্নান ভুইঁয়া বলেন, “জঙ্গিদের ফাঁসিঁ দেশের জন্য শুভ সংবাদ। বিএনপি সরকারের আমলেই শায়খ আবদুর রহমান, বাংলা ভাইসহ জঙ্গিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আদের মৃত্যদন্ড দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ওই রায় কার্যকর করেছে। এর ফলে দেশে আইনের শাসন কার্যকর ও বাস্তবায়ন হয়েছে।”

তিনি বলেন, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। ইসলাম একটি শান্তির ধর্ম। কিন্তু মানবতা বিরোধী জঙ্গিবাদ এদেশের শান্তিকামী মানুষ সমর্থন করেনা।

মান্নান ভূঁইয়া জঙ্গিবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করতে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।