ওবায়দুল কাদের গ্রেপ্তার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
দলের নেত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদনের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় খিলগাঁওয়ের একটি বাসা থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। তিনি মহানগর আওয়ামী লীগের সদস্য আলী নেওয়াজের খিলগাঁওয়ের ওই বাসায় আত্মগোপন করে ছিলেন।
যৌথবাহিনী আলী নেওয়াজকেও গ্রেপ্তার করেছে।
