বাহাউদ্দীন নাছিমের বাড়িতে অভিযান, তাকে পাওয়া যায়নি
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ এফ এম বাহাউদ্দীন নাছিমকে গ্রেপ্তারের জন্য যৌথবাহিনী শনিবার মধ্যরাতে তাঁর ধানমন্ডির ৪নং সড়কের ৩৫ নং বাসা ‘আরবান অপূর্বা ’ ঘেরাও করে।
তবে বাসাটি ছিল তালাবদ্ধ। যৌথবাহিনী কাউকে না পেয়ে দারোয়ান দুলালের কাছ থেকে বাসার চাবি জব্দ করে। এরপর বাসার তালা খুলে নগদ তিন লাখ ১০ হাজার ৪০ টাকা, সিঙ্গাপুরের ২৪ ডলার, ভারতীয় ৭৩০ রুপি, দু’টি ক্যামেরা, একটি টিভি ও একটি ল্যাপটপ, একশ পিস শাড়ি ও ২৫টি ভেনেটি বেগ জব্দ করে। রাত ১২টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অভিযান চলে।
বাহাউদ্দীন নাছিম আওয়ামী লীগের শাসনামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। দুর্নীতি দমন কমিশনের ৫০ জনের অঘোষিত তালিকায় তার নাম রয়েছে বলে জানা গেছে।
