১৬ বছর পর আয়কর দিলেন মেয়র মিনু
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু প্রায় ১৬ বছর পর আয়কর দিয়েছেন। সম্প্রতি তিনি চারটি ড্রাফটে স্থানীয় কর অফিসে ৯ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা জমা দেন।
মেয়র মিনু এ তথ্য স্বীকার করে নফহবংি২৪.পড়সকে বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা ১৯৬৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আয়কর দিয়েছেন। মেয়র ও সাংসদ হিসেবে উপার্জনমূলক কোনো কাজে জড়িত না থাকায় এরপর আয়কর দেওয়া হয়নি।
সংশি¬ষ্ট সূত্র জানায়, উপ--কর কমিশনার রাজশাহী সার্কেল-২ এর অনূকুলে ঢাকায় প¬ট কেনার জন্য ২২ ফেব্র“য়ারি মার্কেন্টাইল ব্যাংক রাজশাহী শাখা থেকে ৩ লাখ ৯৯ হাজার ১০০ টাকার ড্রাফটের মাধ্যমে কর দেন মেয়র মিনু।
এরপর ১ মার্চ জনতা ব্যাংক রানীবাজার, রাজশাহী শাখা থেকে উপ-কর কমিশনার রাজশাহী সার্কেল--২ এর অনুকূলে বোনের কাছ থেকে কেনা রাজশাহী শহরের এককাঠা জমির জন্য ২ হাজার ৬৫০ টাকা ড্রাফটের মাধ্যমে জমা দেন তিনি।
ওইদিন একই ব্যাংক থেকে উপ--কর কমিশনার রাজশাহী সার্কেল--২ এর অনুকূলে গাড়ি আমদানির জন্য আরো দুটি ড্রাফটের মাধ্যমে ৩ লাখ ও ২ লাখ ৩৪ হাজার টাকা কর দেন মেয়র ।
উপ--কর কমিশনার আবুল কালাম এসব কর পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে ফাইল না দেখে তিনি বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি।
মেয়র মিনুর আইনজীবী বকুল সাংবাদিকদের জানান, ২২ ফেব্র“য়ারি মেয়র নিজেই এবং ১ মার্চ তার মাধ্যমে কর দিয়েছেন।
