হাসিনার সঙ্গে দেখা করলেন ইরানের রাষ্ট্রদূত
বাংলাদেশে ইরানের নতুন রাষ্ট্রদূত হাসান ফারাজানদে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার সকালে সুধা সদনে সোয়া এক ঘন্টার বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় এবং দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন তারা।
ইরানের রাষ্ট্রদূত জ্বালানী তেল পরিশোধন খাত এবং জনশক্তি উন্নয়নে বাংলাদেশে কারিগরি ইনস্টিটিউট স্থাপনে তাদের আগ্রহের কথা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল¬াহ, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও সাবেক রাষ্ট্রদুত এম জিয়াউদ্দিন।
বৈঠকে শেষে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রদূত আওয়ামী লীগের অবস্থান জানতে চেয়েছেন।
তিনি বলেন, “সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।”
এরপর ইসলামিক ফ্রন্টের সভাপতি আল¬ামা সৈয়দ বাহাদুর শাহের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
এসময় অন্যান্যের মধ্যে মাওলানা খন্দকার গোলাম মাওলা, খাজা আরিফ রহমান, মোশাররফ হোসেন হেলালী উপস্থিত ছিলেন।
