২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে আ’লীগ

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা এবং মার্চের বিভিন্ন দিবসে কর্মসূচি চূড়ান্ত করতে শনিবার বৈঠকে বসবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নফহবংি২৪.পড়স কে বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।

দেশের বর্তমান পরিস্থিতি, ৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ই মার্চ এবং স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি এই বৈঠক থেকে চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।