২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছিরের ছেলে হেলাল উদ্দিন জেল হাজতে

বিএনপি নেতা ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 03:32 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

ঢাকার মূখ্য মহানগর হাকিম মামুন আল রশিদ শনিবার বেলা ৪টায় হেলাল উদ্দিনের জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬(২) ধারায় হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। দিনভর জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করা হয়।

আদালতে পুলিশ প্রতিবেদনে বলা হয়, “স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে  হেলাল উদ্দিন বাবার তিনটি একাউন্ট থেকে তিন কোটিরও বেশি টাকা সরিয়ে নিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করেছেন।”

তার আইনজীবীরা আদালতকে এ সময় বলেন, “হেলাল উদ্দিন একজন তরুণ ব্যারিস্টার। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।”     

হেলাল উদ্দিনের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার নাসির উদ্দিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিঞা।