২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্য পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এসএসএফ প্রত্যাহারে উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 08:46 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

শুক্রবার বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান নফহবংি২৪.পড়স কে বলেন,“খালেদা জিয়া তিন তিনবার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বলে তিনি বিশেষ নিরাপত্তা পাওয়ার অধিকারী। তাঁর শাসনামলে সশ্বস্ত্র বাহিনীর নেতৃত্বে অপারেশন ক্লিনহার্ট পরিচালনা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব) গঠনের মাধ্যমে দেশে সন্ত্রাস দমন করা হয়েছে। বিশেষ করে বিগত বছরগুলোতে ইসলামী জঙ্গিবাদের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে আইনে সোর্পদ করার মাধ্যমে তাঁদের বিচার কাজ সম্পন্ন হয়েছে। এই রকম পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার অধিক গুরুত্বপূর্ন বিষয়।”

তিনি খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সুদৃষ্টি দেয়ার জন্য তত্বাবধায়ক সরকারেরর প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ প্রত্যাহার করে নেয় সরকার।