জামায়াতের সাবেক সাংসদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ
নীলফামারী ৩ আসনের জামায়াতের সাবেক সাংসদ মিজানুর রহমান চৌধুরীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
নীলফামারীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মির্জা আলী আশরাফ সোমবার এ নির্দেশ দেন।
ত্রাণের টিন আত্মসাতের ঘটনায় যৌথবাহিনীর বেঁধে দেওয়া ৭২ ঘন্টা শেষ হওয়ার আগেই মিজানুর রহমান সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
১৭ ফেব্র“য়ারি রাতে যৌথ বাহিনী মিজানুর রহমানের জলঢাকার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ঘরের ছাদ ও গুদাম থেকে ১০৪ টি ঢেউটিন উদ্ধার করে।
