২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর শওকত আলীর পদত্যাগ গৃহীত হয়নি

বিএনপির সহসভাপতি পদ থেকে লে. জেনারেল (অব.) মীর শওকত আলী পদত্যাগ করলেও তা গৃহীত হয়নি। তিনি বৃহস্পতিবার রাতে বনানীর হাওয়া ভবনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 01:22 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সূত্র জানায়,  খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি  পদত্যাগের কারণ সর্ম্পকে তার ক্ষোভের কথা জানান। নেত্রী তাকে দলে কাজ করে যেতে বলেছেন।

শুক্রবার সকালে মীর শওকত আলী  নফহবংি২৪.পড়স-কে বলেন, ‘‘আমি এখন রাজনীতি করি না। তবে রাজনীতির পুরনো বন্ধুদের সঙ্গে গল্প-গুজব করতে গতকাল হাওয়া ভবনে গিয়েছিলাম। এরশাদ আমলে কর্মজীবন শেষে বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করায় এতদিনে আমার অনেক বন্ধু হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলের নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’তে  স্থান না পাওয়া এবং  যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামির সঙ্গে বিএনপির  জোটবদ্ধ রাজনীতির কারণে ক্ষুব্ধ হয়ে  তিনি  পদত্যাগ পত্র জমা দেন। 

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে ৫ নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী গত ২৮  জানুয়ারি দলের চেয়ারপারসনের কাছে সহসভাপতি পদ ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে পদত্যাগপত্র জমা দেন। তিনি বিষয়টি নফহবংি২৪.পড়স-এর আছে পরোক্ষভাবে স্বীকার করেন।

প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে খালেদা জিয়া দলের স্থায়ী কমিটিতে সহসভাপতি এম শামসুল ইসলাম ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুবুর রহমানকে নিয়োগ দেন।