২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়া ভবনে সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয় বনানীর হাওয়া ভবনে বুধবার সন্ধ্যায় দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয় বলে দলীয় সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বৈঠকে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য খন্দকার দেলোয়ার হোসেন, চৌধুরী তানভির আহম্মেদ সিদ্দিকী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ড. এম ওসমান ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহম্মেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আবদুস সালাম পিন্টুসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদুসহ রাজবাড়ী, বগুড়া ও দিনাজপুরের কয়েকজন সাবেক সাংসদ হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই এবং ভোলার সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমের স্ত্রীও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।