মার্চের শুরুতে ভোটার পরিচয়পত্রের ব্যাপারে সিদ্ধান্ত হবে: তপন চৌধুরী
মার্চের প্রথম সপ্তাহ নাগাদ ভোটার পরিচয়পত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। এ লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ মাসের শেষ সপ্তাহে ভোটার পরিচয় পত্র তৈরি করতে কতদিন লাগবে এবং এ বাবদ কত খরচ হবে তার সুপারিশ পেশ করার পরই উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের একথা বলেন।
উপদেষ্টা বলেন, ভোটার পরিচয়পত্রের ব্যাপারে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। কত ব্যয় হবে এবং কিভাবে করা হবে তা ওই কমিটিই সুপারিশ করবে।
উপদেষ্টা বলেন, ফেব্র“য়ারির শেষ নাগাদ এ কমিটি তাদের সুপারিশ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পেশ করবে। পরে তা উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে উপস্থাপন করা হবে এবং উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তপন চৌধুরী বলেন, “আমি আশাকরি গ্রহণযোগ্য আয় এবং ব্যয়ের মধ্যে ভোটার পরিচয়পত্র করা যাবে এ ধরনের সুপারিশ আসবে।”
তিনি আরও জানান, কাজটা নির্বাচন কমিশনের হলেও তাঁর মন্ত্রণালয় সহায়তা দিচ্ছে মাত্র।
