২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে শুভেচ্ছা জানালেন মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে মান্নান ভূঁইয়া সিইসিকে টেলিফোনে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। একইসঙ্গে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সিইসিকে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন।

তবে রাত পৌন ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মান্নান ভূঁইয়ার সঙ্গে সিইসি শামসুল হুদার ব্যক্তিগত পরিচয় ছিল।