শামসুল হুদা নতুন প্রধান নির্বাচন কমিশনার
রাষ্ট্রপতি রোববার রাতে সাবেক পানি সম্পদ সচিব ড. এ এটি এম শামসুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক আইন সচিব মুহাম্মদ ছহুল হোসেইনকে নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন।
৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ করলে কমিশনার শূন্য হয়ে পড়ে নির্বাচন কমিশন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ গত ২১ জানুয়ারি ছুটিতে থাকা অবস্থায় পদত্যাগ করেন।
১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর প্রথমে ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত এবং পরে ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বাতিল করা হয়।
