ঢাকা, ডিসেম্বর ৩১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বৈদেশিক সংবাদদাতা সমিতি (ওকাব) এর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে নাদিম কাদির ও আমীর খসরু।
রোববার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নাদিম কাদের রিডার ডাইজেস্ট-এর ও আমীর খসরু ভয়েস অব আমেরিকার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সোমবার ওকাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের ২০০৮ সালের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন, সহসভাপতি শেখ এনামূল হক (রেডিয়েন্স ভিউস উইকলি, ভারত) যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ (ইন্টার প্রেস সার্ভিস, ফিলিপিনস), কোষাধ্যক্ষ বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান, ভারত), সদস্য মনিরুল হক (জার্মান টেলিভিশন নেটওয়ার্ক), মতিউর রহমান চৌধুরী (ভয়েস অব আমেরিকা), মো. মোস্তাফা কামাল মজুমদার (ডাউন টু আর্থ, ভারত), খন্দকার হাসনাত করিম (টার্কিস ডেউলি), আহমেদ মতিউর রহমান (কলাম উইকলি, ভারত), হুয়াং ইয়ানান (সিনহুয়া, চীন)।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এম তাজুল ইসলাম, কমিশনার এম এ খালেক ভূঁইয়া ও মোস্তাফিজুর রহমান।
২০০৭ সালের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে হুয়াং ইয়ানান ও কাদির কল্লোল (বিবিসি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমএসবি/১৪৩০ ঘ.
bdnews24