২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নয়া সমাজ দলের আত্মপ্রকাশ

'বাংলাদেশ নয়া সমাজ দল' নামে আরো একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দলটির চেয়ারম্যান রেজাউল করীম তালুকদার নতুন এই দলের নাম ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 06:13 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বাংলাদেশ নয়া সমাজ দল' নামে আরো একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দলটির চেয়ারম্যান রেজাউল করীম তালুকদার নতুন এই দলের নাম ঘোষণা করেন। ৩০/৪০ নেতা-কর্মীর উপস্থিতিতে নতুন দলের ব্যানারে রেজাউল করীম তালুকদার সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকদের বলেন,''আগামী বছরের শুরুতেই আমরা সংগঠনের খসড়া ঘোষণাপত্র, সংবিধান ও একটি অস্থায়ী কার্যকরী কমিটি গঠন করব। এই দলের মূল আদর্শ হবে- গণতন্ত্র, কল্যাণ অর্থনীতি, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার।'' সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমিন আহমেদ চৌধুরী ও সহসভাপতি পান্না চৌধুরীর নামও ঘোষণা করেন তিনি। রেজাউল করীম তালুকদার বলেন,''১১ জানুয়ারির পূর্বাবস্থায় দেশ আর কোনোদিন ফিরে যাবে না। সময়ের দাবি মেটাবার প্রতিশ্র"তি নিয়ে এ দলের যাত্রা শুরু হলো। মুখচেনা রাজনৈতিক নেতা নয়, এ দল গড়ে উঠবে এদেশের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও খেটো খাওয়া মানুষদের নিয়ে। আমাদের লক্ষ্য দুর্নীতি ও অন্যায় রুখে দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা প্রদান করা।'' তিনি এ ব্যাপারে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। দেশে জরুরি অবস্থা জারির পর শেখ শওকত হোসেন নিলুর 'ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি'(এনডিপি), ফেরদৌস আহমেদ কোরেশির 'প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি '(পিডিপি), এ টি এম শফিউদ্দিনের 'বাংলাদেশ গার্ডিয়ান পার্টি ' (বিজিপি) ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের 'বাংলাদেশ কল্যাণ পার্টি' নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১২০০ ঘ.