২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় মওদুদ

বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য সাবেক জোট সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে বৃহস্পতিবার বিকেলে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজায় অংশগ্রহণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে রাতেই আবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 06:48 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য সাবেক জোট সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে বৃহস্পতিবার বিকেলে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজায় অংশগ্রহণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে রাতেই আবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় কারাগারের আনুষ্ঠানিকতা শেষে ২৫/৩০ জন পুলিশ সদস্যের একটি দল মওদুদকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজিমপুর কবরস্থানে নিয়ে যায়। সেখানে জানাজায় অংশ নিয়ে বড় ভাইয়ের মোহাম্মদিয়া হাউজিংয়ের বাসায় যান মওদুদ আহমদ। ভাইয়ের বাসায় শোকাহত আত্মীয়-স্বজনের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা সময় কাটান মওদুদ। পরে রাত সাড়ে আটটার দিকে তাকে বহনকারী পুলিশের বহরটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। বুধবার রাজধানীর একটি হাসপাতালে মওদুদ আহমদের বড় ভাই মাসুদ আহমদ মারা যান। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার মওদুদকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে ১২ ঘন্টার কথা উলে