ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের এজলাসে বসেই বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভির দ্বিতীয় 'জন্মদিনের' কেক কাটলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কারাগার থেকে ফালুকে বিশেষ জজ আদালত-৬ এ ত্রাণের টিন আত্মসাত মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য হাজির করা হয়।
বিচারক এজলাস থেকে চলে যাওয়ার পর আরটিভির কয়েকজন কর্মী এবং তেজগাঁও থানা বিএনপি ও যুবদলের কিছু সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে বসে মাঝারি সাইজের একটি কেক কেটে টিভি চ্যানেলটির জন্মদিন উদযাপন করেন এর অন্যতম উদ্যোক্তা ফালু। এ সময় তাকে ফুলও উপহার দেওয়া হয়।
বুধবার ছিল আরটিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৫ সালের ২৬ ডিসেম্বর যাত্রা শুরু করে টেলিভিশন চ্যানেলটি।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১৫৫ঘ.
bdnews24