২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন সাইফুরের ছেলের বউ রেজিনা

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। কারা উপ মহাপরির্দশক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ''হাইকোর্টের জামিন আদেশের কাগজ হাতে পাওয়ার পর রেজিনাকে রাত ৮টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 04:53 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। কারা উপ মহাপরির্দশক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ''হাইকোর্টের জামিন আদেশের কাগজ হাতে পাওয়ার পর রেজিনাকে রাত ৮টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।" সম্পদের বিবরণীতে তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মো. মনিরুজ্জামান গত ২৭ মে গুলশান থানায় স্বামী নাসের রহমানসহ রেজিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, নাসের তার সম্পদের বিবরণীতে ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ঘোষিত আয়ের বাইরে অবৈধভাবে ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ টাকার সম্পদের মালিক হয়েছেন। আর রেজিনা এ কাজে তাকে সহযোগিতা করেছেন। মামলাটিতে রেজিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ২ ডিসেম্বের তিনি মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠায়। এরপর রেজিনার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর বিচারপতি সৈয়দ মো. মুদাচ্ছির দস্তগীর ও আবদুল হাফিজের হাইকোর্ট বেঞ্চ রেজিনা রহমানকে জামিন দেয়। ওই আদেশের পর সোমবার তাকে মুক্তি দেওয়া হলো। দুই কোটি টাকা চাঁদাবাজির মামলায় নাসের রহমান ৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন। যৌথবাহিনীর সদস্যরা গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে নাসের রহমানকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জেকে/এমএইচবি/২২৪৮ ঘ.