ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে মুক্ত করা না গেলে আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেছেন, "জরুরী অবস্থায় আন্দোলন সম্ভব নয়। তারপরও সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু আন্দোলন সম্ভব তা আমরা করব।" (আরো তথ্যসহ)
সোমবার বিকালে রাজধানীর গুলশানে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে জিল্লুর এ কথা বলেন।
তিনি বলেন, "নেত্রীর (শেখ হাসিনা) মুক্তির দাবি আমাদের সার্বক্ষণিক। আমরা আশাবাদী যে আইনি প্রক্রিয়াতেই তাকে বের করে আনা যাবে। কিন্তু তা না হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমরা জনমত গড়ে তুলব।"
যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "সরকার চাইলে খুব সহজেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারে। এই সরকার অন্তত শুরু করুক, পরবর্তী সরকার এসে তা শেষ করতে পারবে। আর তা না হলে আশা করি আমরা সুযোগ পাব। সুযোগ পেলে আমরাই যুদ্ধাপরাধীদের বিচার করবো।"
সিমলা চুক্তির আওতায় যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয় বলে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ স
bdnews24