২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছহুল হোসাইন ভোটার হলেন সিলেটে

সিলেটে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেটে স্টেডিয়ামে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে ছহুল হোসাইন তার নাম তালিকাভুক্ত করেন এবং ছবি তোলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

সিলেট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেটে স্টেডিয়ামে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে ছহুল হোসাইন তার নাম তালিকাভুক্ত করেন এবং ছবি তোলেন। সিলেট বিভাগে দায়িত্বরত উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাদ পড়াদের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বড় উদাহরণ নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।" যারা আগে তথ্য প্রদান কিংবা ছবি তুলতে পারেনি তারাও এসে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বলে মিজানুর রহমান জানান। নিবন্ধন শেষে ছহুল হোসাইন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঘোষিত রোডম্যাপ অনুয়ায়ীই নির্বাচন হবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, "ইউনিয়ন ও উপজেলা নির্বাচন যদি জাতীয় নির্বাচনের জন্য সমস্যা সৃষ্টি করে, তাহলে তা পরে করা হবে। আমাদের মূল কাজ জাতীয় নির্বাচন। সে লক্ষ্যেই সব কাজ পরিচালনা হচ্ছে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সিটি করপোরেশন নির্বাচন আমরা অবশ্যই করব।" ছহুল হোসাইন পরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের গোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদুল হক, লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৭ ঘ.