২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চাঁদাবাজি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম ও বিশেষ এজলাসে স্থানান্তর স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে সরকার। সোমবার চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের সরকারের আপিল মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। তবে আদালত হাইকোর্টের আদেশের ওপর কোন স্থগিতাদেশ দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 09:39 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম ও বিশেষ এজলাসে স্থানান্তর স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে সরকার। সোমবার চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের সরকারের আপিল মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। তবে আদালত হাইকোর্টের আদেশের ওপর কোন স্থগিতাদেশ দেয়নি। শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, শফিক আহমেদ। সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এজলাস স্থানান্তরের ক্ষমতা সরকারের রয়েছে। রোববার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দেয় হাইকোর্ট। এছাড়া মামলা পরিচালনার জন্য মহানগর দায়রা জজ আদালত জাতীয় সংসদ ভবন এলাকায় স্থানান্তরের সরকারি আদেশও স্থগিত করা হয়েছে। আদালত স্থানান্তরের সরকারের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করে হাইকোর্ট। ১৩ জুন ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২৪ জুলাই মামলার অভিযোগপত্রে ওই দুজনের পাশাপাশি শেখ রেহানাকেও আসামি করা হয়। শেখ হাসিনা ও শেখ সেলিম কারাগারে রয়েছেন। লন্ডনপ্রবাসী শেখ রেহানাকে পলাতক দেখানো হয়েছে। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এক আদেশে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলাটি জাতীয় সংসদ ভবন এলাকায় এজলাস বসিয়ে বিচার অনুষ্ঠানের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে নির্দেশ দিয়েছিল। সরকারের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার সকালে হাইকোর্টে শেখ হাসিনার পক্ষে রিট আবেদনটি দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৫২৬ঘ.