২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিচার তিন মাস স্থগিত

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। রোববার হাইকোর্টের একটি বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়। মামলা পরিচালনার জন্য মহানগর দায়রা জজ আদালত জাতীয় সংসদ ভবন এলাকায় স্থানান্তরের সরকারি আদেশও স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 08:58 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। রোববার হাইকোর্টের একটি বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়। মামলা পরিচালনার জন্য মহানগর দায়রা জজ আদালত জাতীয় সংসদ ভবন এলাকায় স্থানান্তরের সরকারি আদেশও স্থগিত করা হয়েছে। আদালত স্থানান্তরের সরকারের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেছে হাইকোর্ট। এর আগে সকালে সংসদ ভবন এলাকায় স্থাপিত ঢাকা মহানগর জজ আদালতের বিশেষ এজলাসে ওই মামলার শুনানি হয়। তবে অসুস্থতার কারণে শেখ হাসিনাকে আদালতে হাজির না করায় মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেন মহানগর দায়রা জজ মো. আজিজুল হক। ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা এ মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি হলেন তার বোন শেখ রেহানা ও ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। ১৩ জুন ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২৪ জুলাই মামলার অভিযোগপত্রে ওই দুজনের পাশাপাশি শেখ রেহানাকেও আসামি করা হয়। শেখ হাসিনা ও শেখ সেলিম কারাগারে রয়েছেন। লন্ডনপ্রবাসী শেখ রেহানাকে পলাতক দেখানো হয়েছে। হাইকোর্টে রিট: এজলাস স্থানান্তরের বিরুদ্ধে শেখ হাসিনার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও আব্দুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে মামলার কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়। স্থগিত করা হয় আদালত স্থানান্তরের সরকারি আদেশও। আদালত স্থানান্তরে সরকারের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ দর্শাতে রুল জারি করে আইন মন্ত্রণালয়, আইন সচিব ও সুপ্রিমকোর্টের নিবন্ধককে আগামী চার সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এক আদেশে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলাটি জাতীয় সংসদ ভবন এলাকায় এজলাস বসিয়ে বিচার অনুষ্ঠানের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে নির্দেশ দিয়েছিল। সরকারের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার সকালে হাইকোর্টে শেখ হাসিনার পক্ষে রিট আবেদনটি দায়ের করা হয়। শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ। শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "দায়রা আদালতকে স্থানান্তর করা যায়। কিন্তু মহানগর দায়রা জজ আদালতকে স্থানান্তরের ক্ষমতা সরকারের নেই।" ১ নভেম্বর বিচার বিভাগ পৃথক হয়েছে জানিয়ে তিনি বলেন, "এরপরও সরকার বিচার বিভাগের প্রতি যে আদেশ দিয়েছে তা বিচার বিভাগ পৃথককরণের রায়ের পরিপন্থী। কোনো আদালত স্থানান্তর করার ক্ষমতা কেবল সুপ্রিমকোর্টেরই রয়েছে; সরকারের সে ক্ষমতা নেই।" ব্যারিস্টার রফিকুল হক বলেন, "বিচার বিভাগ পৃথককরণের এক মাস শেষ হওয়ার আগেই সরকার ২৬ নভেম্বর এই আদেশ দিয়ে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করেছে।" রফিকুল হক অভিযোগ করেন, সংসদ ভবনে স্থানান্তরিত আদালতে কড়া নিরাপত্তার মধ্যে বিচার হচ্ছে। র‌্যাব, পুলিশ ও যৌথবাহিনী ঘিরে রেখেছে ওই আদালত। আদালতে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। জিল্লুর রহমান গাউন পরে গেলে সেখানে নিরাপত্তা কর্মীরা তাকে প্রশ্ন করে- আপনি কবে আইনজীবী হলেন? এ সময় আদালত বলেন, "ওই বিশেষ আদালতে কি কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না? পুলিশ র‌্যাব থাকুক, জনগণকে কি আদালতে ঢুকতে দেওয়া হচ্ছে না? এটা কি প্রকাশ্য বিচার নয়?" জবাবে রফিকুল হক বলেন, "ওই আদালতে বিচার উন্মুক্ত বিচার নয়।" প্রকাশ্য বিচার না করার কারণ কি- আদালত জানতে চাইলে রফিকুল হক বলেন, "এটা নিরপেক্ষ বিচার নয়; বিচার বিভাগ পৃথক হওয়ার পর বিচারকরা সাজা দেয়ার ক্ষেত্রে অর্ধশতক কিংবা শতক পূর্ণ করে সাজা দিচ্ছেন।" এ সময় আদালত বলেন, "এটা তো স্টার চেম্বারের চেয়েও খারাপ।" রফিকুল হক বলেন, "জাতীয় সংসদ ভবনে আটটি বিশেষ আদালত রয়েছে। মহানগর দায়রা জজ আদালত একটি করা হয়েছে।" শুনানি শেষে আদালত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। আদালতের কার্যক্রম শেষে রফিক উল হক বলেন, "হাইকোর্ট শেখ হাসিনার মামলার কার্যক্রম স্থগিত করেছে। বিশেষ আদালত স্থানান্তরের সরকারের আদেশও স্থগিত করে দেয়া হয়েছে। এখন আর ওই আদালতে মামলার বিচার হবে না।" শেখ হাসিনার অপর আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "সরকার বেআইনিভাবে আদালত স্থানান্তর করেছিল। আমরা বিষয়টিতে আপত্তি জানিয়ে ওই আদালতে একটি দরখাস্ত দিয়েছিলাম। সে দরখাস্ত বিশেষ আদালত খারিজ করে দিয়েছে।" তিনি অভিযোগ করেন, এসব আদেশ বিচার বিভাগ পৃথককরণের পরিপন্থী। বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণেই শেখ হাসিনা সুবিচার না পাওয়ার আশঙ্কা করেছেন। "বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগ কোনো আদেশ দিলে সে ক্ষেত্রে সুবিচার হয় না', মন্তব্য করে শফিক আহমেদ। মহানগর দায়রা জজ আদালতে শুনানি: রোববার সকালে সংসদ ভবন এলাকায় স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার শুনানি হয়। অসুস্থতার কারণে শেখ হাসিনাকে উপস্থিত করতে না পায় বিচারক মো. আজিজুল হক বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা এ মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি হলেন শেখ রেহানা ও শেখ ফজলুল করীম সেলিম। রোববার সকাল সাড়ে ১০টায় কারা কর্তৃপক্ষ হাসিনার অসুস্থতার বিষয়ে আদালতের কাছে প্রতিবেদন উপস্থাপন করে। এতে বলা হয়, মাথা ব্যথা ও চোখে উপসর্গের কারণে আসামি শেখ হাসিনাকে আদালতে হাজির করা যাচ্ছে না। শেখ সেলিমকে এদিন আদালতে হাজির করা হয়। মামলার পলাতক আসামি শেখ রেহানার পক্ষে ব্যারিস্টার আজমালুল হক কিউসি আইনজীবী হিসেবে মামলা পরিচালনার আবেদন জানালে এ নিয়ে যুক্তিতর্ক হয়। আজমালুল হক আদালতকে জানান, তার মক্কেল লন্ডনে অবস্থান করছেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগের নিয়মিত চিকিৎসা করাচ্ছেন। শেখ রেহানা আদালতের সমন জারির নোটিশ পাননি দাবি করে ব্যারিস্টার আজমালুল হক বলেন, তিনি (রেহানা) গণমাধ্যমের মাধ্যমে তা জেনেছেন। লন্ডনে রেহানার চিকিৎসক এস এম হোসেইন ও পরশাদ এর ইমেইলে পাঠানো চিকিৎসাপত্র এ সময় আদালতে উপস্থাপন করা হয়। আইনের বিধানে যে কোনো অভিযুক্তের পক্ষে আইনজীবীর মাধ্যমে ওকালতনামা দাখিলের বিধান রয়েছে উলে