২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলায় আদালত স্থানান্তরের আদেশ চ্যালেঞ্জের অনুমতি

শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলার শুনানির জন্য আদালত স্থানান্তরের আদেশ চ্যালেঞ্জ করে রিট দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আব্দুল আউয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার পক্ষে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয়। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 05:08 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলার শুনানির জন্য আদালত স্থানান্তরের আদেশ চ্যালেঞ্জ করে রিট দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আব্দুল আউয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার পক্ষে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয়। (বিস্তারিত আসছে) রোববার হাসিনার পক্ষে আবেদন দায়ের করেন ব্যারিস্টার শফিক আহমেদ। অনুমতি নেওয়ার পর ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত শেখ হাসিনার পক্ষে তার প্রধান প্রটোকল অফিসার মঞ্জিলা ফারুককে দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে রিট দায়েরের অনুমতি দিয়েছে। এখন রিটটি সংশ্লিষ্ট বিভাগে হলফনামা করা হবে। এর পরই এই বেঞ্চে রিটটি দায়ের করা হবে।" একই বেঞ্চে এ রিটটির উপর শুনানি অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ১৩ জুন ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী আটটি চেকের মাধ্যমে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার পাঁচশ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগপত্রে সাক্ষী করা হয় ২৪ জনকে। তাদের মধ্যে আজম চৌধুরী ও শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া মহানগর হাকিম এ বি এম আবদুল ফাত্তাহও রয়েছেন। ২১ জুন শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ২৪ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে শেখ সেলিমকে প্রথম, শেখ হাসিনা দ্বিতীয় এবং শেখ রেহানাকে তৃতীয় আসামি হিসেবে দেখানো হয়। এর মধ্যে শেখ রেহানার নাম এজাহারে ছিল না। শেখ সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এ মামলায় রেহানাকে আসামী করা হয় । ২৮ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক পুরান ঢাকার জনসন রোডে তার নির্ধারিত আদালতে বসে মামলাটির শুনানি ৩ ডিসেম্বর সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে অনুষ্ঠানের আদেশ দেন। গত ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয় এ মামলার জন্য ঢাকার মহানগর দায়রা জজ এবং পাঁচজন বিশেষ পিপি নিয়োগ দেয়। ৩ নভেম্বর এই মামলার শুনানিতে অভিযুক্ত পক্ষের কৌশুলিরা আদালতের এজলাস স্থানান্তরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এসব নিয়ে দীর্ঘক্ষণ যুক্তিতর্কও হয় সেদিন। পরে আদালত এজলাস স্থানান্তরের বিষয়ে তার এখতিয়ার আছে বলে আইনজীবীদের আবেদন নাকচ করে দেন। সেসময় আদালত বলে, যে কোনো স্থানে এজলাস বসানোর এখতিয়ার আদালতের রয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলেছিলেন, তারা এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১১০৫ ঘ.