ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রমে ১৮ দফা সুপারিশও করেছে আওয়ামী লীগ।
সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনা আজ দেশবাসীর মাঝে থাকতে পারলে দুর্যোগময় এ মুহূর্তে গণউদ্যোগকে আরো বেগবান এবং ত্রাণ ও পুনর্বাসনের কাজে কাক্সিক্ষত জাতীয় ঐক্য গড়ে তোলা সহজ হতো।"
দুর্গত এলাকায় ত্রাণ দিতে গিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন পর্যবেক্ষণ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "কেবল সরকারের ওপর নির্ভরশীলতা গণউদ্যোগকে যেমন বাধাগ্রস্ত করে, তেমনি জনগণের আত্মশক্তিতে ঘুরে দাঁড়ানোর মনোভাবও নিরুৎসাহিত করে। সরকারের উদ্যোগের পাশাপাশি গণউদ্যোগের মাধ্যমে জাতীয় ঐক্য এবং কর্মশক্তির জাগরণ হয়। এর ফলে যে কোনো দুর্যোগ মোকাবেলা অপেক্ষাকৃত সহজ হয়।"
জিল্লুর রহমান অভিযোগ করেন, "রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক নিরপেক্ষ সংস্থাকে একটি রাজনৈতিক দল দলীয়ভাবে ব্যবহার করছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণে দলীয় লোকজনই বেশি প্রাধান্য পাচ্ছে।"
তিনি অবিলম্বে রেড ক্রিসেন্টের বর্তমান কেন্দ্রীয় ও জেলা কমিটি বাতিল করে নিরপেক্ষ ও শিক্ষিত লোকের সমন্বয়ে এডহক কমিটি গঠন করার দাবি জানান।
তবে কোন দল রেড ক্রিসেন্টকে দলীয়ভাবে ব্যবহার করছে, তার নাম উল্লেখ করেননি প্রবীণ এ আওয়ামী লীগ নেতা।
ঘূর্ণিদুর্গতদের খাদ্যদ্রব্য ও শীত বস্ত্র বিতরণ এবং বাসস্থানের জন্য গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অনুদানের ব্যবস্থাসহ ১৮ দফা সুপারিশ সম্মেলনে তুলে ধরা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলের ত্রাণ কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, তারা ত্রাণ বিতরণের জন্য ৫০ লাখ টাকা সংগ্রহ করেছেন। এ অর্থের পুরোটাই দলের নেতা-কর্মীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যেই ৩০ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। বাকিটাও হচ্ছে।
জরুরি অবস্থা ত্রাণ বিতরণে কোনো বাধা সৃষ্টি করছে কিনা জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, "জরুরি অবস্থা বাধা হয়নি। তবে, জরুরি অবস্থা না থাকলে আরো সমন্বিতভাবে ত্রাণ কাজ পরিচালনা করা যেতো।"
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অপর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "যার যা কিছু আছে স্থানীয় নেতা-কর্মীরা তা দিয়েই সাহায্য করছে।"
ত্রাণ কার্যক্রমে সরকারের তৎপরতায় ঘাটতির কারণেই ১৮ দফা সুপারিশ করা হয়েছে কিনা
bdnews24