২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় সাতকানিয়ার মাদার্শা ইউপি চেয়ারম্যান কারাগারে

সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা ফরিদুল আলমকে অস্ত্র মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ফরিদুল আলম বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মজনুল আহসানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 04:13 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা ফরিদুল আলমকে অস্ত্র মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ফরিদুল আলম বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মজনুল আহসানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব সদস্যরা গত ১৪ সেপ্টেম্বর মাদার্শা ইউনিয়নের আব্দুল নবী প্রকাশ আবদুল্লাহর বাড়ি থেকে একটি দেশি অস্ত্র উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান তাকে অস্ত্রটি রাখতে দিয়েছিল। র‌্যাব এ ব্যাপারে আবদুল্লাহ ও ফরিদুলকে আসামি করে একটি মামলা করে। ফরিদুল বৃহস্পতিবার ওই মামলাতেই আত্মসমর্পণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জেকে/২২০৫ ঘ.