২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউল হকের বিরুদ্ধে কর ফাঁকির মামলার রায় ২৯ নভেম্বর

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার রায় দেওয়া হবে আগামী ২৯ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নবেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার রায় দেওয়া হবে আগামী ২৯ নভেম্বর। রোববার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর রায় দেওয়ার এই তারিখ নির্ধারণ করেন। আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার ফারজানা সুলতানা গত ২৩ সেপ্টেম্বর জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামি বিভিন্ন করবর্ষে ৪ কোটি ২৩ লাখ ১৫ হাজার ১১৭ টাকার সম্পত্তি গোপন করে এর ওপর প্রযোজ্য ৯২ লাখ ৪০ হাজার ৮২৭ টাকার কর ফাঁকি দিয়েছেন। বিশেষ জজ আদালতে ২৪ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শেষ হয় ২১ নভেম্বর। জিয়াউল হক বর্তমানে পলাতক রয়েছেন। কর ফাঁকির অভিযোগে একই আদালতে জিয়ার স্ত্রী নাসিমা হক ও ছেলে মাশফিকুল হকের বিরুদ্ধে আলাদা দুটি মামলার বিচার চলছে। ওই দুইজনও পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭৩৫ ঘ.