ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। সবাইকে সামর্থ অনুযায়ী সাহায্য নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় ত্রাণ দেওয়ার সময় এরশাদ এ আহবান জানান বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এরশাদ বলেন, "সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। তাই হতাশ ও আতঙ্কগ্রস্ত না হয়ে সবাইকে নতুন উদ্যমে দাঁড়াতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/এসকে/২১১৩ঘ.
bdnews24