২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সংগঠনের আত্মপ্রকাশ

'খালেদা জিয়া মুক্তি পরিষদ' নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। এ সংগঠনটি বিএনপির কারা অন্তরীন চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য কাজ করবে বলে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'খালেদা জিয়া মুক্তি পরিষদ' নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। এ সংগঠনটি বিএনপির কারা অন্তরীন চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য কাজ করবে বলে জানানো হয়েছে। সংগঠনের আহবায়ক বিএনপি নেতা সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"নেত্রীর মুক্তির জন্য এ সংগঠন হয়েছে। আমরা চাই, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। তবেই দেশনেত্রী মুক্তি পাবেন।'' খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মেজর আখতার জানান রোববার দুুপুরে এক সংবাদ সম্মেলনে তারা সংগঠনটির ঘোষণাপত্র প্রকাশ করবেন। বারিধারার সোহরাওয়ার্দী অ্যাভিনিউর সেন্ট্রাল প্লাজায় এর অস্থায়ী কার্যালয় হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, দেশের বাইরে প্রবাসী সমর্থকদের উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির লক্ষ্যে বিভিন্ন সংগঠন আত্মপ্রকাশ করলেও দেশে এ ধরনের সংগঠন এই প্রথম। খোন্দকার দেলোয়ারপন্থী অংশের নেতা মেজর আখতার এই মুহূর্তে দলীয় কোনো পদে নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২৩ঘ.