ঢাকা, নভেম্বর ২২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ৮টায় সংসদ ভবনে ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় ফিরেছেন।
তিনি ২৯ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হন। বিএনপি মহাসচিব বারডেমের অধ্যাপক জহিরুল ইসলাম ও ফারুক পাঠানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
তিনি তার মেয়ে ডা. খোন্দকার লুনা ও একান্ত সহকারি জাহাঙ্গীর আলম মিন্টুর সঙ্গে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক বিজভী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রাতে বলেন,'' মহাসচিব কিছুক্ষন আগে বাসায় ফিরেছেন। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি।''
৩ সেপ্টম্বর খালেদা জিয়া আটক হওয়ার মুর্হূতে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিস্কার করে খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব নিয়োগ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০৪৯ ঘ.
bdnews24