ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ত্রাণ বিতরণের সুবিধার জন্য দুর্গত এলাকা থেকে জরুরী অবস্থা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। সেইসঙ্গে কারাগারে অন্তরীণ খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জামিনে মুক্তি দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পাশাপাশি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য দলের পক্ষ থেকে ৮ দফা দাবি জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র বলেন, ''যেহেতু দুই নেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিষ্পত্তি হয়নি, সেহেতু তারা জামিন পাওয়ার অধিকার রাখেন। জামিনে মুক্তি দেওয়া হলে তারা দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ কাজে অবদান রাখতে পারবেন।''
তার আট দফা দাবির মধ্যে রয়েছে
bdnews24