২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ কমিটি গঠন করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন

ঘূর্নিদুর্গতদের সাহায্যার্থে খালেদা জিয়ার মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্নিদুর্গতদের সাহায্যার্থে খালেদা জিয়ার মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছেন। বুধবার দুপুরে ত্রাণ কমিটির আহবায়ক গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, '' মহাসচিব ১১ সদস্যের জাতীয় কমিটি গঠন করেছেন। কাজের সুবিধার্ধে কমিটিতে আরও সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। '' কমিটির সদস্য সচিব রিজভী আহমেদ। এর অন্য সদস্যরা হলেন, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান ,অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুজ্জামান দুদু, সৈয়দ মেহেদি আহমেদ রুমী, অধ্যক্ষ সোহরাব হোসেন, এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, সেলিম রেজা হাবিব, শিরিন সুলতানা, আবু সাইদ খান খোকন। অর্ন্তভূক্ত অন্য সদস্যরা হলেন, শাহ নুরুল কবির শাহিন, হাবিবুর রহমান হাবিব, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, শফিউল বারী বাবু, কবির মুরাদ, আবদুল মালেক, মাওলানা শাহ মো. নেছারুল হক, মীর শরাফত আলী সফু, রোজী কবির (চট্টগ্রাম) , মোজ্জাম্মেল হক,আমিনুল ইসলাম (ভোলা), হেলেন জেরিন খান, কবির কাজী, খোন্দকার মাসুকুর রহমান (মাদারীপুর),নুরুল ইসলাম রাজন, আসাদুজ্জামান খান (বরিশাল), জহিরুল হক শাহজাদা মিয়া, মোদাচ্ছের আলী ইসা (ফরিদপুর), এস এম মজিবর রহমান (বাগেরহাট), বিলকিস জাহান শিরিন (বরিশাল), মুন্সি শাহরুজ্জামান মূর্তজা (খুলনা), গাজী নুরুজ্জামান বাবলু (পিরোজপুর), ডা. টি আই আহমেদ(ঝালকাঠি),নজরুল ইসলাম মোল্লা (বরগুনা), শরফুজ্জামান জাহাঙ্গীর (গোপালগঞ্জ) এ বি এম মোশাররফ হোসেন, এস এম মনির হোসেন (পটুয়াখালী), এ এম জোবায়ের এজাজ (পিরোজপুর) এবং মাহবুবুল হক নান্নু (ঝালকাঠি) । বিডিনিইজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭৫৮ঘ.