ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা মামলার আলামত হিসেবে ওই দিন ব্যবহার করা তার মার্সিডিজ গাড়িটি (ঢাকা-মেট্রো-ঘ ১১-৪১৮৫) জব্দ করা হয়েছে। সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গাড়িটি জব্দ করে।
তদন্ত শেষে আগামী ১৫ দিনের মধ্যে গাড়িটি ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
এছাড়া মামলা তদন্তে দু'একদিনের মধ্যে আওয়ামী নেতা জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সিআইডি কর্মকর্তারা কথা বলবেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবির গাড়িটি ধানমণ্ডির সুধাসদন থেকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চালক আলাউদ্দীন রানা গাড়িটি চালিয়ে নিয়ে যান। এসময় ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন তদন্ত কর্মকর্তার সঙ্গে ছিলেন।
গাড়িটি নিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কর্মকর্তা ফজলুল কবির আমাদের মৌখিকভাবে বলেছেন তদন্তের স্বার্থে সর্বোচ্চ ১৫ দিন তারা গাড়িটি রাখবেন। তারপর ফেরত দিয়ে যাবেন।"
হাসান মাহমুদ জানান, গ্রেনেড হামলার পরে গাড়িটি বেশ কিছুদিন সুধাসদনে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। পরে শেখ হাসিনার নিরাপত্তার কথা চিন্তা করে গাড়িটি মেরামত করা হয়। মেরামতের সময় এর অধিকাংশ কাচই পরিবর্তন করা হয়েছিল।
তিনি জানান, সিআইডি কর্মকর্তারা গাড়ির সঙ্গে আগের ক্ষতিগ্রস্ত কাচও নিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত কাচগুলো সংরক্ষণ করা হয়েছিল।
এর আগে সোমবার দুপুর পৌনে একটার দিকে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবির মামলার আলামত হিসেবে গাড়িটি জব্দ করতে সুধা সদনে যান। গাড়ির চালক রানা উপস্থিত না থাকায় ওই সময় এটি জব্দ করা হয়নি।
সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবির জানান, গাড়িটিতে গুলির বা স্পি
bdnews24