পাবনা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জরুরি বিধিমালায় ৭ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন পাবনা পৌরসভার চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টুসহ চার রাজনীতিক।
পাবনা জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান জানান, অন্য কোন মামলা না থাকায় শনিবার বেলা ১২টার দিকে ওই চার রাজনীতিককে মুক্তি দেয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্ত অপর তিনজন হলেন, সিবিএ নেতা শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রশিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা ও ভারারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ।
১০ এপ্রিল যৌথ বাহিনী জরুরি বিধিতে তাদের আটক করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৩৩০ ঘ.
bdnews24