মাদারীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মাদারীপুরের আদালতে আরো দুটি মামলা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কাদের মোল্লার বিরুদ্ধে মাদারীপুরে একটি মামলা হয়।
রোববার মাদারীপুর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এএফএম মাহবুবুল হক এর আদালতে দুজন মুক্তিযোদ্ধা বাদি হয়ে আলাদা মামলা দায়ের করেন।
তারা হলেন, জেলা শহরের আমিরাবাদ মহল্লার বাসিন্দা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম এবং পুকরাইল এলাকার আব্দুল হাই হাওলাদার।
দণ্ডবিধির ৫০০ ও ৫০৪ ধারায় দায়ের করা মামলা দুটির এজাহারে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, আব্দুল কাদের মোল্লা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কার্যকলাপে লিপ্ত এবং সা
bdnews24