ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতি মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল করবে দুর্নীতি দমন কমিশন।
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপীলের বিষয়টি প্রক্রিয়াধীন বলে বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হালিম ইকবাল।
ব্রিফিংয়ে কর্নেল হালিম ইকবাল বলেন," গ্যাটকো মামলায় এ পর্যন্ত ৮০ জনের জবানবন্দি গ্রহণ এবং ৫০ থেকে ৬০টি নথি জব্দ করা হয়েছে। এগুলো পর্যালোচনার কাজ চলছে। পর্যালোচনা শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আর নাইকো দুর্নীতি মামলায় প্রাথমিক অনুসন্ধান শেষে প্রতিবেদনটি যাচাই করা হচ্ছে।"
সা
bdnews24