২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবুর লাঞ্ছিত হওয়ার ঘটনায় হান্নান শাহ গ্রেপ্তার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহকে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে বুধবার রাত পৌনে ১২টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী মশিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় হান্নান শাহকে গ্রেপ্তার করা হয়েছে। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 06:03 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহকে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে বুধবার রাত পৌনে ১২টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী মশিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় হান্নান শাহকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ নভেম্বর উপলক্ষে বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে বাসায় ফেরার পথে খোন্দকার দেলোয়ার হোসেনপন্থী কর্মীদের হাতে লাঞ্ছিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহববুুর রহমান। এ অভিযোগে রাতেই তেজগাঁও থানায় হান্নান শাহসহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়। তেজগাঁও থানার উপপরিদর্শক গোলাম মাবুদ মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হচ্ছে