চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারসহ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তার মনোনিত মহাসচিব খোন্দকার দেলোয়ারের প্রতি সমর্থন জানিয়েছেন।
বুধবার এক বিবৃতির মাধ্যমে তারা ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তগুলো প্রত্যাখ্যান করেন।
ওই সভায় এম সাইফুর রহমানকে দলের অস্থায়ী চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয় এবং খালেদা মনোনিত খোন্দকার দেলোয়ারকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদকে ওই পদে বসানো হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিবৃতিতে বলা হয়েছে, "দলের গঠনতন্ত্রের বাইরে গিয়ে রাতের অন্ধকারে স্থায়ী কমিটির সদস্যরা যেসব সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা প্রত্যাখান করছি। আমরা আশা করছি, নির্বাচন কমিশনসহ যারা সরকারের রোডম্যাপ বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন তারা এমন কিছু করবেন না যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।"
একইসঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তারা।
বিবৃতিতে যাদের স্বাক্ষর রয়েছে তারা হলেন
bdnews24