২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার অপব্যবহার করায় হারিছ চৌধুরীর ৫৯ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার করে সরকারি গাড়ি অন্যকে ব্যবহার করতে দেওয়ায় হারিছ চৌধুরীকে মোট ৫৯ বছরের কারাদণ্ড ও ২১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সব সাজা একইসঙ্গে কার্যকর হবে বলে হারিছকে মোট ১০ বছর জেল খাটতে হবে। রোববার বিকেলে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ রায় দেন। হারিছ চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ২০০২ সালের ১৩ ফেব্র"য়ারি থেকে ২০০৭ সাল পর্যন্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান থাকার সময় তার জন্য বরাদ্দ করা গাড়ি অন্যকে ব্যবহার করতে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ক্ষমতার অপব্যবহার করে সরকারি গাড়ি অন্যকে ব্যবহার করতে দেওয়ায় হারিছ চৌধুরীকে মোট ৫৯ বছরের কারাদণ্ড ও ২১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সব সাজা একইসঙ্গে কার্যকর হবে বলে হারিছকে মোট ১০ বছর জেল খাটতে হবে। রোববার বিকেলে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ রায় দেন। হারিছ চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ২০০২ সালের ১৩ ফেব্র"য়ারি থেকে ২০০৭ সাল পর্যন্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান থাকার সময় তার জন্য বরাদ্দ করা গাড়ি অন্যকে ব্যবহার করতে দিয়েছেন। এর মাধ্যমে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এ অভিযোগে ২০০৬ সালের ১ ফেব্র"য়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের অপরাধে জন্য তাকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড এবং দুর্নীর্তি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২০০২ সালের ১৩ ফেব্র"য়ারি থেকে ২০০৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৪ বছরের জন্য আলাদাভাবে ওই দুই ধারায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেয় আদালত। এর মধ্যে ২০০৬ সালের ১ ফেব্র"য়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের অপরাধে জন্য দেওয়া ১০ বছরের কারাদণ্ডের আদেশই সর্বোচ্চ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি এহসানুল হক সমাজী জানান, রায়ে সব সাজা একসঙ্গে কার্যকর করার নির্দেশনা থাকায় হারিছকে সর্বোচ্চ ১০ বছর সাজা খাটতে হবে। কাফরুল থানার উপ পরিদর্শক ছাহাবুল ইসলাম গত ২৫ মার্চ হারিছ ও তার শ্যালক আমিন বাদলের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। ২৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোনায়েম হোসেন আদালতে হারিছ ও বাদলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। হাইকোর্টের আদেশে আমিন বাদলের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এর আগে গত ৪ অক্টোবর মুদ্রা আইনের একটি মামলায় হারিছ চৌধুরীকে ৩ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয় ঢাকার নয় নম্বর মহানগর বিশেষ আদালত। এছাড়া নির্ধারিত সময়ে সম্পদের হিসাব বিবরণী না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের মামলায় ২১ মে ঢাকার বিশেষ জজ আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২১৩৫ ঘ.