২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি প্রতিনিধিদের আলোচনায় ডাকতে হাইকোর্টের রুল

আইন, রীতি ও গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি প্রতিনিধিদের আলোচনায় ডাকার নির্দেশ কেন দেওয়া হবে না নির্বাচন কমিশন ও সরকারকে এর কারণ জানাতে রুল জারি করেছে হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও প্রধান উপদেষ্টার মূখ্য সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মোঃ আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -আইন, রীতি ও গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি প্রতিনিধিদের আলোচনায় ডাকার নির্দেশ কেন দেওয়া হবে না নির্বাচন কমিশন ও সরকারকে এর কারণ জানাতে রুল জারি করেছে হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও প্রধান উপদেষ্টার মূখ্য সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মোঃ আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। সাবেক ছাত্রনেতা ও বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন স্পিকার জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। আদালতকে তিনি বলেন, "নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় ডাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন কাকে আমন্ত্রণ জানানো হবে বিএনপির গঠনতন্ত্র পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেবে কমিশন। কিন্তু গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সংবাদ মাধ্যমে বলেছেন, বিএনপি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর আমন্ত্রন জানাবে কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তহীনতার কারণে এ বিষয়ে আদালতের দিক নির্দেশনা প্রয়োজন। ব্যারিস্টার নওশাদ জমির বলেন, "কোন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ, আলোচনা বা ওই দলের বিষয়ে সিদ্ধান্তের নেওয়ার ক্ষেত্রে সাধারণত গঠনতন্ত্রের ওপর নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয়। গঠনতন্ত্র অনুযায়ী যিনি দলের মহাসচিব বা সাধারন সম্পাদক তার সঙ্গে সব যোগাযোগ করা হয়। ব্যারিস্টার নওশাদ আরও বলেন, "বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে ২৮ অক্টোবর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বক্তব্য দেওয়ার পর ওই রাতেই গঠনতন্ত্র লঙ্ঘন করে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও অস্থায়ী মহাসচিব নিয়োগ দেয়া হয়। কিন্তু বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও অস্থায়ী মহাসচিব নামে কোন পদ নেই। সে কারণে এ নিয়োগ গঠনতন্ত্র পরিপন্থী।" গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি প্রতিনিধিদের আলোচনায় আমন্ত্রণ জানাতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানান তিনি। ব্যারিস্টার নওশাদ জমিরকে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার ফাতিমা আনোয়ার। সরকারপক্ষে রিটটির বিরোধিতা করে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইদ্রিস খান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএইচবি/ ঘ.