২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন তার দলকে বাদ দিয়ে আগামীতে কেউ সরকার গঠন করতে পারবে না। তিনি যুদ্ধাপরাধীদের বিচার দাবি এবং ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা সারাদেশ থেকে তুলে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন তার দলকে বাদ দিয়ে আগামীতে কেউ সরকার গঠন করতে পারবে না। তিনি যুদ্ধাপরাধীদের বিচার দাবি এবং ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা সারাদেশ থেকে তুলে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। এলডিপি'র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অলি আহমেদ বলেন, "কোনো ক্ষমতাসীন দল থেকে একযোগে ৩৬ জন মন্ত্রী-এমপি বেরিয়ে নতুন দল গঠনের ঘটনা বিরল। এলডিপিতে শিক্ষিত নেতারা নেতৃত্বে রয়েছেন। নির্বাচনী এলাকায় নিশ্চিন্তে নির্বাচিত হবেন এমন সব নেতা আমাদের দলে আছেন। তাই আগামীতে এলডিপিকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করবে তা সম্ভব নয়।" বিএনপি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল জানিয়ে তিনি বলেন, ''এলডিপি প্রতিষ্ঠার সময়ে বিএনপির যেসব নেতা রসিকতার সুরে বলেছিলেন