২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠগড়ায় বিব্রত নাজমুল হুদা

বিএনপি নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বৃহস্পতিবার বিচার বিভাগ পৃথককরণ বিষয়ে বিচারককে এক প্রশ্ন করে উল্টো নিজেই বিব্রতকর অবস্থায় পড়েন। বৃহস্পতিবার দুপুরে বিশেষ জজ আদালত-৫ এ একটি মামলায় নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়ে বিচারক মো. আশরাফ হোসেনের কাছে সাবেক মন্ত্রী প্রশ্ন করেন,"এটা যেহেতু বিশেষ জজ আদালত, সেক্ষেত্রে ১ নভেম্বর থেকে আপনারা স্বাধীন হচ্ছেন কী না?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বৃহস্পতিবার বিচার বিভাগ পৃথককরণ বিষয়ে বিচারককে এক প্রশ্ন করে উল্টো নিজেই বিব্রতকর অবস্থায় পড়েন। বৃহস্পতিবার দুপুরে বিশেষ জজ আদালত-৫ এ একটি মামলায় নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়ে বিচারক মো. আশরাফ হোসেনের কাছে সাবেক মন্ত্রী প্রশ্ন করেন,"এটা যেহেতু বিশেষ জজ আদালত, সেক্ষেত্রে ১ নভেম্বর থেকে আপনারা স্বাধীন হচ্ছেন কী না?" নাজমুল হুদার এমন প্রশ্নের জবাবে বিচারক বলেন,"আপনিই (নাজমুল হুদা) একদিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা ক্ষমতায় থাকতে বিচার বিভাগের স্বাধীনতা দেব না।' বিচারকের উত্তর শুনে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো নাজমুল হুদা চুপ মেরে যান। এ কথার প্রতিবাদে বাকপটু হিসেবে পরিচিত নাজমুল হুদা আর একটি কথাও বলেননি। এরপর পরই বিচারক যখন এর সঙ্গে আরও যোগ করে বলেন,"তখনই আমরা বুঝতে পেরেছি, বিচার বিভাগ পৃথক না করার ক্ষেত্রে রাজনীতিবিদ এবং আমলাদের একটা স্বার্থ রয়েছে।" বিচারকের দ্বিতীয় কথার ও কোনো জবাব ছিল না নাজমুল হুদার মুখে। ঘুষ নেওয়ার দায়ে গত ২৭ আগস্ট নাজমুল হুদার ৭ বছর ও তার স্ত্রী সিগমা হুদার ৩ বছরের কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আরও কয়েকটি মামলা বিচারাধীন আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৮২৫ ঘ.