২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় সালাউদ্দিন আহম্মেদের ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন

কর ফাঁকির মামলায় ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছোট ছেলে তানভীর আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর ফাঁকির মামলায় ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছোট ছেলে তানভীর আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো.আশরাফ হোসেন অভিযোগ গঠন করেন। আগামী ১ নভেম্বর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৬ জনকে সাক্ষী করা হয়েছে। আসামি তানভীর আহম্মেদ পলাতক রয়েছেন। গত ১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারি কর কমিশনার মো.মনিরুজ্জামান আয়কর রিটার্র্ন দাখিল না করা ও আয় গোপনের অভিযোগ এনে তানভীরের বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই দিনই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার আরজিতে বলা হয়, অভিযুক্ত তানভীর গত দুই করবর্ষে তার আয়কর রিটার্নে মোট ৩০ লাখ ২ হাজার ৪১১ টাকার আয় গোপন করেছেন এবং ২০০৬-২০০৭ করবর্ষে কোন রিটার্র্ন দাখিল করেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৬৫৮ঘ.