২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ৬৭তম জন্মদিন পালন করলেন নাজমুল হুদা

কারাগারে নিজের ৬৭তম জন্মদিন পালন করলেন বিএনপি নেতা সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বুধবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নাজমুল হুদাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তার বড় মেয়ে অন্তরা সেলিমা হুদা ও দুই বোন। তারা জন্মদিনের কেক, কার্ড ও শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে যান। বাবার সঙ্গে দেখা করে এসে অন্তরা হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"বাবা তার জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কারাগারে তিনি ভালো আছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে নিজের ৬৭তম জন্মদিন পালন করলেন বিএনপি নেতা সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বুধবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নাজমুল হুদাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তার বড় মেয়ে অন্তরা সেলিমা হুদা ও দুই বোন। তারা জন্মদিনের কেক, কার্ড ও শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে যান। বাবার সঙ্গে দেখা করে এসে অন্তরা হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"বাবা তার জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কারাগারে তিনি ভালো আছেন।" প্রসঙ্গত, ঘুষ নেওয়ার দায়ে গত ২৭ আগস্ট নাজমুল হুদার ৭ বছর ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১২৯ঘ.