২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রেহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একইসঙ্গে তার সমস্ত অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ১১ টায় মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এবিএম আবদুল ফাত্তাহ। শেখ রেহানা লন্ডন প্রবাসী। আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। অভিযোগপত্র গ্রহণের শুনানিতে শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিমের আইনজীবীরা রুল পেনডিং থাকা অবস্থায় অভিযোগপত্র গ্রহণের আদেশ দেওয়া অবৈধ বলে হাকিমের কাছে যুক্তি উপস্থাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 07:13 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একইসঙ্গে তার সমস্ত অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ১১ টায় মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এবিএম আবদুল ফাত্তাহ। শেখ রেহানা লন্ডন প্রবাসী। আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। অভিযোগপত্র গ্রহণের শুনানিতে শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিমের আইনজীবীরা রুল পেনডিং থাকা অবস্থায় অভিযোগপত্র গ্রহণের আদেশ দেওয়া অবৈধ বলে হাকিমের কাছে যুক্তি উপস্থাপন করেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের পুলিশের উপপরিদর্শক বাবুল মিয়া আইনজীবীদের বক্তব্যের বিরোধিতা করলে তুমুল বাক বিতন্ডার সৃষ্টি হয়। ২৪ জুলাই গুলশান থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অর্ন্তভূক্তি সহ মামলার সকল কার্যক্রমকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্ট মামলায় হাসিনাকে জামিন দেন এবং মামলার কার্যক্রম স্থগিত করেন। সরকার পক্ষ এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগ মামলার কার্যক্রম স্থগিতের আদেশ ও জামিন আদেশ নাকচ করে হাইকোর্টকে এ মামলাটিতে জারি করা রুলটির দ্রুত নিস্পত্তির নির্দেশ দেন। চার্জশিট গ্রহনের চতুর্থ ধার্য তারিখে এ মামলার অভিযোগপত্র গ্রহণ করা হল। এর আগে তিনটি ধার্য তারিখে অভিযোগপত্র গ্রহণ করা হয়নি। এই মামলায় শেখ হাসিনাকে ১৬ জুলাই তার ধানমন্ডির সুধাসদনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইস্ট--কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী ১৩ জুন নিজে গুলশান থানায় গিয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকেও এই মামলার আসামি করা হয়। মামলায় অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদীর কাছ থেকে ২০০০ ও ২০০১ সালে কয়েক দফায় ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। স্ট্যান্ডার্ড চাটার্ড ও সাউথ ইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১২০০ ঘ.