২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সঙ্গে সংলাপের জন্য আ.লীগের প্রস্তুতি কমিটির নাম ঘোষণা

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য সার্বিক প্রস্তুতি নিতে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হেেছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা,অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য সার্বিক প্রস্তুতি নিতে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হেেছ। সোমবার রাতে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে তোফায়েল আহমেদকে কমিটির চেয়ারম্যান ও সৈয়দ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত, অ্যাড. রহমত আলী, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আকতারুজ্জামান, সুলতান মো. মনসুর আহমেদ, আব্দুর রহমান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, আব্দুল লতিফ সিদ্দিকী ও আখম জাহাঙ্গীর। রোববার সকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানকে এ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১১১ঘ.