২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদ বড় করার প্রয়োজন নেই: জিল্লুর রহমান

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান উপদেষ্টা পরিষদের কলেবর বৃদ্ধির চিন্তা প্রসঙ্গে বলেছেন এর 'প্রয়োজন নেই'। বুধবার গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করে প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন,''আমার মনে হয় না, কয়েক মাসের জন্য আরো উপদেষ্টা নিয়োগ করার প্রয়োজন আছে। কারণ প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন সাহেব নিজেই বলেছেন, অনির্বাচিত সরকারের বেশিদিন ক্ষমতায় থাকা উচিৎ নয়।'' জিল্লুর রহমান লন্ডনে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের '' রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা নেই'- এ বক্তব্যকে সাধুবাদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান উপদেষ্টা পরিষদের কলেবর বৃদ্ধির চিন্তা প্রসঙ্গে বলেছেন এর 'প্রয়োজন নেই'। বুধবার গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করে প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন,''আমার মনে হয় না, কয়েক মাসের জন্য আরো উপদেষ্টা নিয়োগ করার প্রয়োজন আছে। কারণ প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন সাহেব নিজেই বলেছেন, অনির্বাচিত সরকারের বেশিদিন ক্ষমতায় থাকা উচিৎ নয়।'' জিল্লুর রহমান লন্ডনে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের '' রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা নেই'- এ বক্তব্যকে সাধুবাদ জানান। প্রসঙ্গত, লন্ডনে বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনা প্রধান বলেন সীমিত সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাজ শেষ করার জন্য উপদেষ্টাদের মতো পরামর্শক নিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিল্লুর রহমান কারান্তরীণ নেত্রী শেখ হাসিনার সঙ্গে তার প্রবাসে বসবাসরত সন্তানদের টেলিফোনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি এসময় শেখ হাসিনার মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীর প্রতি শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা জানান। বিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২০৭ঘ.