২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীর ১৩ বছরের জেল, স্ত্রী ও দুই ছেলে খালাস

দুর্নীতির দায়ে বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ১৩ বছরের কারাদণ্ড, ৬৫ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই মামলায় অভিযুক্ত তার স্ত্রী মাজেদা আহসান, দুই ছেলে রেজাওনুল আহসান ও রিজভিউল আহসানকে খালাস দেওয়া হয়েছে। মাজেদা আহসানের বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকলে তাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। মুন্সীর ১৩ বছরের সাজার মধ্যে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর সশ্রম এবং সম্পত্তির তথ্য গোপন করার অপরাধে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ১৩ বছরের কারাদণ্ড, ৬৫ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই মামলায় অভিযুক্ত তার স্ত্রী মাজেদা আহসান, দুই ছেলে রেজাওনুল আহসান ও রিজভিউল আহসানকে খালাস দেওয়া হয়েছে। মাজেদা আহসানের বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকলে তাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। মুন্সীর ১৩ বছরের সাজার মধ্যে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর সশ্রম এবং সম্পত্তির তথ্য গোপন করার অপরাধে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় ঘোষণা করেন। এর আগে বিচারক অসুস্থ থাকায় ২০ ও ৩০ সেপ্টেম্বর দুইবার রায় ঘোষণার দিন পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে মুন্সী দম্পতি কারাগারে আটক থাকলেও তাদের দুই ছেলে পলাতক রয়েছেন। গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন মুন্সী। এরপর ৮ জুলাই বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন তার স্ত্রী। গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের যে তালিকা প্রকাশ করে তাতে মুন্সীর নামও ছিল। এদের ৭২ ঘন্টার মধ্যে নিজের ও পরিবারের নামে থাকা সম্পত্তির হিসাব জমা দিতে বলা হয়। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে সম্পত্তির মিথ্যা তথ্য ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে গত ২৭ মার্চ কমিশন মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী মাজেদা আহসান, দুই ছেলে রেজাওনুল আহসান ও রিজভিউল আহসানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন কমিশনের সহকারি পরিচালক আবু সাঈদ। ১৭ জুন মহানগর মুখ্য হাকিমের আদালতে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। সেখানে বলা হয় কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে আসামি মঞ্জুরুল আহসান প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়াও তিনি ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন। মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠানোর পর গত ৯ জুলাই অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ১০ জুলাই। তা শেষ হয় ৬ আগষ্ট। এর আগে ১৩ আগস্ট নিজেদের নির্দোষ দাবি করে মুন্সি ও তার স্ত্রী আদালতে ৩৪২ ধারায় জবানবন্দি দেন। ২৯ আগস্ট রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারক রায় দেওয়ার এ দিন ধার্য করেন। এর আগে কয়েকটি আদালত দুর্নীতির অপরাধে বিএনপি নেতা ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল